প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: রাজনীতির মাঠে ভিন্নধর্মী বার্তা দিলো রূপগঞ্জ যুবদল। দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, পরিবেশ রক্ষার বার্তাও পৌঁছে দিতে আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে কাঞ্চন পৌর যুবদলের উদ্যোগে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও পৌরসভার নয়টি ওয়ার্ডে একযোগে বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মিয়া, যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া ও বাদশা মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পৌর যুবদল নেতা শওকত ওসমান, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক স্বপন, পৌর যুবদল নেতা হাবিবুর মিয়া, শাহিন মিয়া, রাসেদুল ইসলাম ডালিম, আজিজ মিয়া, আজিম মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
নেতারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের সময়ে গাছ লাগানো শুধু পরিবেশের জন্য নয়, মানুষের ভবিষ্যৎ টিকিয়ে রাখার লড়াইও। দলীয় কর্মসূচির পাশাপাশি সমাজ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আরও জানান, কাঞ্চন পৌর যুবদল ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে, যাতে রাজনীতি হয়ে ওঠে মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি