প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
পদ্মার পাড়ে মাল্টিমিডিয়া রিপোর্টারদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বনভোজন ও সাংবাদিকদের মিলনমেলা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে পদ্মা নদীর তীরবর্তী মাওয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আনন্দঘন এই আয়োজনে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ।
বনভোজন ছাড়াও আয়োজনে ছিল নানা ধরনের বিনোদনমূলক প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্ত আড্ডা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস, হাস্যরস ও আনন্দের ছোঁয়া।
আয়োজকরা জানান, পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের জন্য এমন আয়োজন কেবল বিনোদনের নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।
দিনশেষে র্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত সাংবাদিকরা এমন আয়োজনের প্রশংসা করে নিয়মিতভাবে এ ধরনের মিলনমেলা আয়োজনের আহ্বান জানান।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি