ফের আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে এবার কোনো সিনেমার কারণে নয়, বরং লন্ডন ভ্রমণের কিছু ছবির জন্য!
সম্প্রতি লন্ডনে ছুটি কাটাতে গিয়ে বিখ্যাত টাওয়ার ব্রিজের সামনে বসে বেশ কিছু মনোমুগ্ধকর ছবি তুলেছেন তিনি। ছবিগুলোতে অপুকে দেখা গেছে সাদা কোর্ট, স্টাইলিশ সানগ্লাস আর খোলা চুলে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে—যেন একেবারে সিনেমার দৃশ্য। মুখে সেই পরিচিত মিষ্টি হাসি।

ছবিগুলো নিজের ফেসবুক পেজে শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, “লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।”

এই এক বাক্যের ক্যাপশনেই ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। মুহূর্তেই কমেন্টে ভেসে এসেছে ভালোবাসা আর প্রশংসা। কেউ লিখেছেন, “মাশা-আল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে আপু!”। কেউ মন্তব্য করেছেন, “আপনি তো লন্ডনকেও হার মানিয়েছেন হাসিতে!”
মুক্তিসরণি/এমএস
মুক্তিসরণি ডেস্ক